মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১:১৫ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ এইমাত্রঅন্যান্য ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি এইমাত্রঅন্যান্য রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ এইমাত্রঅন্যান্য পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের এইমাত্রঅন্যান্য ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে বসতবাড়ির পেছনের পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫ থেকে ২০টি কটটেল বিস্ফোরণর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের পরিত্যক্ত পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। 

বিস্ফোরিত ককটেলের আঘাতে ভেঙে গেছে কবরস্থানের দেওয়া সীমানা প্রচীরের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। তবে পুলিশের দাবি- সেখানে ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ভোররাতে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয় এলাকার লোকজন। এ সময় ধোঁয়া উড়তে দেখা যায় এবং পরে এলাকার লোকজন ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পায়। একটি পারিবারিক কবরস্থানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫ থেকে ২০টি ককটেল সেখানে মজুত ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, সদর উপজেলার রানিহাটি ইউনিয়নে পুঁতে রাখা অবস্থায় ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে মজুত রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান আছে।