মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১:০৯ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ এইমাত্রঅন্যান্য ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি এইমাত্রঅন্যান্য রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ এইমাত্রঅন্যান্য পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের এইমাত্রঅন্যান্য ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
বাংলাদেশ

চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়া চলমান। এই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয়। মহড়ার মাধ্যমে গুরুতরভাবে আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলন করা হয়।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

এতে বলা হয়, এ ধরনের অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন করা সম্ভব হবে। এ ছাড়া এই মহড়ার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমও পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে দুর্ঘটনা, প্রতিকূল আবহাওয়া অথবা যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধার প্রক্রিয়ায় সমন্বিত সহযোগিতা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা অর্জিত হচ্ছে।

অন্যদিকে, স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কমব্যাট ট্র্যাকিং ও সারভাইভাল এক্সারসাইজ অন্তর্ভুক্ত করা হয়েছে। কমব্যাট ট্র্যাকিং মহড়ায় মাধ্যমে শত্রু গতিবিধি শনাক্তকরণ, গোপন গতিবিধি অনুসরণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতা অনুশীলন করা হচ্ছে।

সারভাইভাল অনুশীলনের মাধ্যমে প্রতিকূল ও প্রতিকূলতম পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকার কৌশল, খাদ্য ও পানীয় সংগ্রহ, আত্মগোপন এবং শত্রু পরিবেষ্টন থেকে নিরাপদে মুক্ত হওয়ার কৌশল বিষয়ে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করা হচ্ছে।

আইএসপিআর জানায়, এই মহড়ার অংশগ্রহণের মাধ্যমে বাহিনীগুলোর জরুরি সংকটকালীন পরিস্থিতি ও যুদ্ধকালীন অভিযানে একযোগে কাজ করার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। ফলে এ মহড়া ভবিষ্যৎ যৌথ অপারেশন পরিচালনায় এক গুরুত্বপূণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।