মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১:১০ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ এইমাত্রঅন্যান্য ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি এইমাত্রঅন্যান্য রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ এইমাত্রঅন্যান্য পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের এইমাত্রঅন্যান্য ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
বাংলাদেশ

সাজেক যাওয়ার পথে গাড়ি খাদে, খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সাজেক যাওয়ার পথে গাড়ি খাদে, খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র যাওয়ার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি খাদে পড়ে যায়। এতে পিংকি নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের নিকটবর্তী শিজকছড়া হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদর থেকে ছেড়ে পর্যটকদের নিয়ে সাজেক পর্যটন কেন্দ্র যাচ্ছিল চাঁদের গাড়িটি। পথে দুপুর দেড়টার দিকে কেন্দ্রের কাছাকাছি গিয়ে সাজেক পাহাড়ে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দেড়শ ফুট খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিংকি মারা যান। গুরুতর আহত হয়েছেন ১২ জন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।

সাজেক থানার ওসি কানন সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই পিংকি নামে একজন মারা গেছেন। গাড়ির পর্যটকরা সবাই খুবির শিক্ষার্থী বলে খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিক আহত সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।