মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১:১০ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় যুবদল নেতা হত্যার ঘটনায় আটক ১ বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের প্রস্তুতি শুরু, ত্রিদেশীয় সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম এইমাত্রঅন্যান্য পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ এইমাত্রঅন্যান্য ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭ রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি এইমাত্রঅন্যান্য রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ এইমাত্রঅন্যান্য পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের এইমাত্রঅন্যান্য ভিসার মেয়াদ নিয়ে কঠোর সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
বাংলাদেশ

সড়কে পড়ে ছিল গাছ, হঠাৎ রামদা হাতে এগিয়ে এলো ডাকাতেরা!

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সড়কে পড়ে ছিল গাছ, হঠাৎ রামদা হাতে এগিয়ে এলো ডাকাতেরা!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের আড্ডা সড়কের নজরপুর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম। তবে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ না থাকার কারণে ভুক্তভোগীদের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওটি থেকে জানা যায়, একটি প্রাইভেট কার রহনপুর-নজরপুর সড়ক দিয়ে যাচ্ছে। পথে গাছ পড়ে থাকা দেখে চালক গাড়িটি রির্ভাস করে। এমন সময় দেখতে পান রাস্তার পাশ থেকে কয়েকজন ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় রামদা হাতে প্রাইভেট কারটি লক্ষ্য করে এগিয়ে আসছে। এই সময় চালক রির্ভাস গিয়ার ব্যবহার করে পেছনের দিকে উল্টো পথে চলতে থাকে। এভাবেই ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি শেষ হয়।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রহনপুর-আড্ডা সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। রাত ১০টার পর থেকে ভোররাত পর্যন্ত সড়কটিতে আতঙ্ক বিরাজ করে। মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর হয়।

শাহিন আলম নামে বলেন, রহনপুর-আড্ডা সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। গত রোজাতে একটি বিয়ের গাড়িতে ডাকাতি চালানো হয়েছিল। সেসময় উক্ত বিয়ের বরযাত্রীর গাড়ি থেকে স্বর্ণালংকার লুটপাট করা হয়েছিল। পুলিশ নামমাত্র টহল দেয়। তাই এই সড়কে একটি পুলিশ বক্স ও চেকপোস্ট স্থাপন করলে ডাকাতি অনেক কমে যাবে। 

সিফাত রানা নামে আরেকজন বলেন, রাত ১১টা বেজে গেলে ওই সড়ক দিয়ে চলাচল করা যায় না। আর গোমস্তাপুর থানার মাত্র একটি টহল গাড়ি আছে। ফলে যে রাস্তায় টহল দেয় তার বিপরী সড়কে ডাকাতি চলে। এজন্য এই সড়কে দ্রুত চেকপোস্ট বা পুলিশ বক্স স্থাপনের দাবি জানাচ্ছি। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, রহনপুরের আড্ডা সড়কে পুলিশের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এছাড়া সিভিলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের ভয়ের কোনো কারণ নেই। পুলিশ বক্স স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গত ১৬ সেপ্টেম্বর রাতের। ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। রহনপুর-আড্ডা সড়কে পুলিশের টিম রাত ২টা পর্যন্ত ডিউটি করে থাকে। ঘটনাটি জানাজানির পর উক্ত সড়কে পুলিশের ডিউটির সময় বাড়ানো হয়েছে এবং বর্তমানে ভোররাত ৫টা পর্যন্ত উক্ত সড়কে পুলিশ ডিউটিতে থাকছে।