মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ

স্ত্রীর মৃত্যুর ২২ দিন পর রিয়াদের প্রাণ গেল ডাকাতের হাতে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
স্ত্রীর মৃত্যুর ২২ দিন পর রিয়াদের প্রাণ গেল ডাকাতের হাতে

কক্সবাজার-চটগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে দুর্ধর্ষ ডাকাত দলের হামলায় মাহমুদুল্লাহ রিয়াদ (৩০) নামে উখিয়ার এক যুবক নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের আঘাতে আরও চারজন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মাহমুদুল্লাহ রিয়াদ উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। ২২ দিন আগে তার স্ত্রীও মারা যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাতদল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এ সময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন উখিয়ার মাহমুদুল্লাহ রিয়াদ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া আহত চারজনকে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িত ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।