মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বিনোদন

পূজায় নিউ ইয়র্কে ঋতুপর্ণাকে নিয়ে ইতিহাস গড়বেন জায়েদ খান!

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পূজায় নিউ ইয়র্কে ঋতুপর্ণাকে নিয়ে ইতিহাস গড়বেন জায়েদ খান!

আসন্ন দুর্গাপূজার আয়োজনে এবার এক দারুণ চমক অপেক্ষা করছে মার্কিন প্রবাসী বাঙালিদের জন্য। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চ মাতাতে চলেছেন আলোচিত ঢাকাই চিত্রনায়ক জায়েদ খান এবং ওপার বাংলার খ্যাতিমান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই বাংলার এই দুই তারকার অংশগ্রহণ এবারের পূজার সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে। 

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে টাইমস স্কয়ারের পূজা উদযাপন কমিটি। জানিয়েছে, উত্তর আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে মঞ্চে আসছেন। আগামী ৪ অক্টোবর, বাঙালি ক্লাব ইউএসএ আয়োজিত টাইমস স্কয়ারের দুর্গাপূজা উপলক্ষে এই দুই তারকা এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।

এ খবরটিকে ‘বিগ ব্রেকিং’ হিসেবে ঘোষণা করে কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিঃসন্দেহে এবারের পূজার সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে; এই বিশেষ পারফরম্যান্সের মাধ্যমে দুর্গাপূজার এই উৎসব আরও বেশি জমজমাট হবে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে জায়েদ খান বলেছেন, প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গের মঞ্চ শেয়ার করতে যাচ্ছেন তিনি। এরইমধ্যে ঋতুপর্ণার সঙ্গে নিউ ইয়র্কে তার দেখাও হয়েছে।