মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বিনোদন

পূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে তিন সিনেমা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে তিন সিনেমা

ঈদুল আজহার পর পূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাচ্ছে তিনটি নতুন সিনেমা। এ সময়ে সিনেমা হলে দর্শক সংখ্যা বেশি থাকে, বিষয়টি মাথায় রেখেই সিনেমা তিনটি মুক্তির পরিকল্পনা করেছেন প্রযোজকরা। মুক্তি পাওয়া প্রতিটি সিনেমাই ভিন্ন ধরনের গল্পে নির্মিত। আজ মুক্তি পাওয়া সিনেমা তিনটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, মাকসুদ হোসেনের ‘সাবা’ এবং এসএম শফিউল আযমের ‘উদীয়মান সূর্য’।

সাবা

সাবা নির্মিত হয়েছে মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী জীবনের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। গল্পে দেখা যাবে, সাবার বাবা নেই। মা সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায়। হুইলচেয়ারে ‘বন্দি’ মায়ের ভরসা মেয়ে ‘সাবা’। সংসার ও মায়ের সেবায় ব্যস্ত থেকে নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি সে। এমন জীবনযুদ্ধের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। মাকসুদ হোসেনের পরিচালনায় সিনেমায় আহত মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। আরও রয়েছেন মোস্তফা মনওয়ার।

স্বপ্নে দেখা রাজকন্যা

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক আবারও হাজির হচ্ছেন প্রেমের গল্প নিয়ে। সিনেমার নাম ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। ২০২০ সালে করোনা মহামারির সময়ে হয়েছিল স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার শুটিং। এক বছর পর ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। এবার মুক্তির মুখ দেখছে সিনেমাটি। আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা প্রমুখ।

উদীয়মান সূর্য

পূজা উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত ‘উদীয়মান সূর্য’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ। এর শুটিং হয়েছে গাজীপুর, শরীয়তপুর ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায়। প্রধান চরিত্রে অভিনয় করছেন সাদমান সামীর ও কান্তা নুর। সিনেমার অন্যান্য চরিত্রে আছেন সুব্রত, আমিরুল ইসলাম, আবিদ রেহান, গুলশান আরা পপি, শাহেলা, সোহেল রশিদ, শিশির, আসলাম আলি, আবু জাফর, বিপুল রহমান, সাজু আহম্মেদ, তৌফিক ডলার, সাদিয়া, জুলি, আপন, মিষ্টি, আজম খান, আমিরুল ইসলাম, আজাদসহ অনেকে।