মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

শামীম-সামান্তার ‘আগাছা’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শামীম-সামান্তার ‘আগাছা’

ভীষণ আত্মকেন্দ্রিক এই সমাজে কেউ যখন নিজের কথা না ভেবে অন্যের জন্য জীবন উৎসর্গ করে তখন এই ঘুণে ধরা সমাজ কি তার মূল্য চুকাবে নাকি ‘আগাছা’ বলে তাকে খারিজ করে দেবে! এই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে প্লাস মিডিয়ার প্রযোজনা এবং বর্ণনাথের পরিচালনায় নির্মিত নাটক ‘আগাছা’। নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ।

একটি সরলরৈখিক এবং ইগোলেস চরিত্রে মাসুদ (শামীম হাসান) নিজেকে উজার করে দিয়েছেন। শামীম তার নিজস্বতাকে ভেঙে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছে এই নাটকে। দারুণ এক করুণ ও আবেগময় পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে তিনি নিজেকে আবারও একজন গুণী অভিনেতা হিসেবে প্রমাণ করলেন। সঙ্গে সামান্তাও মোহমুগ্ধ অভিনয়ে নিজেকে তুলে ধরেছেন।

আবহমান এই গ্রাম-বাংলার সমাজ বাস্তবতায় মাসুদ একটি ‘আগাছা’, সমাজ এবং পরিবারে যে একটি মূল্যহীন চরিত্র, একান্ত ব্যক্তিগত জীবনেও। সাত বছর ধরে যাকে প্রাণাধিক ভালোবাসে সেও সুযোগে অবমূল্যায়ণ করে।

অন্যদিকে পরিবারে ভাই-ভাবির কাছে যার কোনো অস্তিত্বই নেই। অথচ এই মানুষটাই সময়ের উল্টো পিঠের দৃষ্টিকোণ! অন্যের জন্য নিজেকে উজার করে দিলেও প্রাপ্তিতে নাই কোনো এতটুকু সহানুভূতি। সমাজের মাপকাঠি এবং মাসুদের নিজস্ব আয়না দর্শকদের ভাবনায় ফেলে দেবে এই নাটক।

এ প্রসঙ্গে শামীম বলেন, ‘আমাদের সমাজের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। অনেক দিন পর দারুণ একটি গল্পে কাজ করেছি। গল্পে বার্তা আছে। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’

নাট্যকার জায়েদ জুলহাসের রচনা এবং বর্ণনাথের পরিচালনায় ‘আগাছা’ নামের নাটকটি সম্প্রতি প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল মুক্তি পেয়েছে।