মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা শাকিবের, এরপরই অপুর পোস্ট

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা শাকিবের, এরপরই অপুর পোস্ট

দশ বছরে পা রাখল ঢাকাই মেগাস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ছেলের জন্মদিন উপলক্ষে বাবা-মা দুজনই আলাদাভাবে শুভেচ্ছা জানিয়েছেন। 

ঘড়িতে ১২ টা বাজার পর পরই (২৭ সেপ্টেম্বর) ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন মেগাস্টার। তাতে দেখা যায়, দেশের বাইরে একটি পার্কে শাকিব তার ছেলের সাথে খেলা করছেন; যেখানে ফুটে ওঠে বাবা ছেলের কিছু আনন্দঘন মুহূর্ত।

ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন একজন সৎ, সাহসী এবং দয়ালু মানুষ হয়ে ওঠো। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তোমার জীবনে যেন সবসময় সুখ, শান্তি এবং সফলতার পথ খোলা থাকে। মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি।’

শাকিবের এই পোস্ট দেখে ভক্তরা আবেগ, ভালোবাসা প্রকাশ করেন; জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপরই ছেলেকে নিয়ে জন্মদিনের বিশেষ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

অপু তার ফেসবুক আইডি থেকে জয়ের জন্মদিনের দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে মা-ছেলেকে একসঙ্গে সোফায় বসে থাকতে দেখা যায়, অন্যটিতে জন্মদিনের কেক দেখা যায়। ছবিগুলোর সাথে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—স বকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।’

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। দীর্ঘ সময় গোপন রাখার পর ২০১৬ সালে জয়ের জন্মের পর তাদের বিয়ের খবর প্রকাশ পায়। এরপর ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের।