মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বিনোদন

ঢাকায় একক কনসার্টে আসছেন পাকিস্তানি গায়ক আলী আজমত

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ঢাকায় একক কনসার্টে আসছেন পাকিস্তানি গায়ক আলী আজমত
আলী আজমত

পাকিস্তানের কিংবদন্তি ব্যান্ড জুনুনের প্রাক্তন সদস্য ও খ্যাতনামা সংগীতশিল্পী আলী আজমত আবারও আসছেন ঢাকায়। নিজের ফেসবুক পেজে শুক্রবার রাতে তিনি নিয়েই বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেন। সঙ্গে জুড়ে দিয়েহেন একটি কনসার্টের ছবি। আলী আজমত ফেসবুক পোস্টে লেখেন, হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি, তোমাদের সবার সঙ্গে দেখা হবে।

দীর্ঘ বিরতির পর এবার ঢাকায় একক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন এই জনপ্রিয় গায়ক। আয়োজনটির নাম ঠিক করা হয়েছে ‘আলী আজমত: দ্য ভয়েজ অব জুনুন লাইভ ইন ঢাকা’। তবে আয়োজক, ভেন্যু কিংবা নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বাংলাদেশের মঞ্চ আলী আজমতের জন্য একেবারেই নতুন নয়। এর আগে দুবার তিনি বাংলাদেশের কনসার্টে অংশ নিয়েছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট–এর মঞ্চ মাতিয়েছিলেন।

প্রসঙ্গত, ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত আলী আজমত পাকিস্তানের জনপ্রিয় রক ব্যান্ড জুনুন–এর প্রধান কণ্ঠশিল্পী ছিলেন। এই সময়েই বিশ্বজুড়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এবং ভক্তদের কাছে পরিচিত হন ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। ২০০৬ সালে ব্যান্ড ছেড়ে দিয়ে তিনি গড়ে তোলেন নিজের নতুন ব্যান্ড ‘সোশ্যাল সার্কাস’, পাশাপাশি একক সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন নিয়মিত।