মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

‘পুষ্পা’ খ্যাত রাশমিকা মান্দানা বহু আগেই জিতে নিয়েছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’-এর খেতাব। আর তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বহুবার তাকে প্রশ্ন করা হলেও এতদিন নিজের মনের মানুষের নাম প্রকাশ করেননি তিনি। তবে ভক্ত-অনুরাগীদের ধারণা, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাই রাশমিকার হৃদয়ের মানুষ। কখনও একসঙ্গে বিদেশ ভ্রমণ, কখনও আবার গোপন ডিনার, বছরের পর বছর ধরে নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছিল তাদের প্রেমকাহিনি। তবে এ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। কিন্তু এবারের খবর একেবারেই ভিন্ন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে শোনা যাচ্ছে, দুর্গাপূজার উৎসবের আবহেই নাকি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন এই তারকা জুটি।

বিজয়ের হায়দরাবাদের বিলাসবহুল বাড়িতে ঘরোয়া পরিবেশে সেরে ফেলা হয়েছে আংটিবদল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কেবলমাত্র পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন আত্মীয়।

শুক্রবার (০৩ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় তাদের এনগেজমেন্টের খবর ছড়িয়ে পড়লে, শনিবার (০৪ অক্টোবর) সকালে বিজয়ের টিম খবরটি নিশ্চিত করে। যদিও এখনও পর্যন্ত এই জুটি নিজেরা কোনও ছবি পোস্ট করেননি বা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণাও করেননি। তবে বিজয়ের টিম সূত্রে খবর, তারা এখন এনগেজড এবং আগামী ফেব্রুয়ারি অর্থাৎ ২০২৬-এর শুরুতেই বিয়ে করতে চলেছেন।

রাশমিকা ও বিজয়ের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল ২০১৮ সালে। তাদের প্রথম একসঙ্গে করা ছবি ‘গীতা গোবিন্দম’ থেকেই মিলেছিল আভাস। পরে ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’-তে সেই জুটি আরও নজর কাড়ে। এরপর থেকেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। এমনকি ২০২৪-এ তারা স্পষ্ট জানান যে, তারা মোটেও ‘সিঙ্গেল নন’, যদিও কে তাদের সঙ্গী সে বিষয়ে ছিলেন একেবারেই চুপ।

গত আগস্টে তাদের একসঙ্গে দেখা যায় ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেড-এ নিউইয়র্কে। সম্প্রতি, দু’জনকে একই গাড়িতে বিমানবন্দরেও দেখা গিয়েছে। তবে খানিকটা পিছিয়ে গেলে অনেকেরই মনে পড়তে পারে, করোনা কালে রাশমিকার বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল, বিজয়ের বাড়ির ব্যাকগ্রাউন্ড, অনেকেই তখন অনুমান করেছিলেন, তারা লিভইন সম্পর্কে রয়েছেন। সেই থেকেই অনুরাগীদের প্রশ্ন করে, তারা বিয়ের পিঁড়িতে বসবেন। অবশেষে মিলল সুখবর।

তবে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চুপ থাকলেও, এই এনগেজমেন্ট খবর স্পষ্ট করে দিছে তাদের টিম। এখন কেবল সময় গোনার পালা। কবে চার হাত এক হয়, সেই মুহূর্তের সাক্ষী থাকতে মরিয়া জুটির অনুরাগীরা।