মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা বাইরে আভিজাত্য, ভেতরে জীবাণু-রাসায়নিক! এইমাত্রঅন্যান্য বাইরে আভিজাত্য, ভেতরে জীবাণু-রাসায়নিক! বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নতুন লঞ্চার দেখাল ইরান এইমাত্রঅন্যান্য ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নতুন লঞ্চার দেখাল ইরান বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে এনসিপি-বিএনপি সংঘর্ষ এইমাত্রঅন্যান্য বিস্ফোরক মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার, থানা ফটকে এনসিপি-বিএনপি সংঘর্ষ বিশ্ববাজারে তেলের দরপতন, তবু উদ্বেগ কাটছে না এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে তেলের দরপতন, তবু উদ্বেগ কাটছে না লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত এইমাত্রঅন্যান্য লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত বোয়ালখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের হামলায় যুবদল নেতা আহত এইমাত্রঅন্যান্য বোয়ালখালীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের হামলায় যুবদল নেতা আহত
অন্যান্য

চ্যাটজিপিটিতে নতুন ফিচার চালু

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
চ্যাটজিপিটিতে নতুন ফিচার চালু

বিশ্বের জনপ্রিয় জেনারেটিভ এআই মডেল চ্যাটজিপিটি এখন থেকে সরাসরি স্পটিফাই ও বুকিং ডটকমের মতো জনপ্রিয় অ্যাপের সঙ্গে কাজ করতে পারবে। সোমবার এই নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।

সানফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটের ভেতরেই মিউজিক চালানো, হোটেল বা ফ্লাইট বুক করা, কিংবা রিয়েল এস্টেট খোঁজার মতো কাজ করতে পারবেন।

ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কোম্পানির বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে এই নতুন টুল উন্মোচন করেন। তিনি জানান, অ্যাপ এসডিকে চ্যাটজিপিটিকে তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে, যা ব্যবহারকারীদের আরও ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা দেবে।

প্রাথমিকভাবে বুকিং ডটকম, ক্যানভা, কোর্সেরা, ফিগমা, এক্সপিডিয়া, স্পটিফাই ও জিলো চ্যাটজিপিটির সঙ্গে কাজ শুরু করেছে। বছরের শেষের দিকে উবার, অলট্রেইলস এবং ডোরড্যাশ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

তবে ইউরোপে এখনই এই ফিচার ব্যবহার করা যাবে না, কারণ সেখানে এআই ব্যবহারের নিয়ম তুলনামূলকভাবে বেশি কঠোর।

এই নতুন ইন্টিগ্রেশন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি আরও শক্তিশালী হয়ে উঠবে। এখন ব্যবহারকারীরা চ্যাটের ভেতরেই ম্যাপ, প্লেলিস্ট বা অন্য অ্যাপ-ভিত্তিক ফিচার ব্যবহার করতে পারবেন।

উদাহরণ হিসেবে, ব্যবহারকারী বলতে পারেন, স্পটিফাই, এই শুক্রবারের পার্টির জন্য একটা প্লে-লিস্ট বানাও। তখন স্পটিফাই সরাসরি চ্যাটের মধ্যেই সাড়া দেবে।

ওপেনএআই জানিয়েছে, সাপ্তাহিকভাবে এখন প্রায় ৮ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। নতুন ফিচার চালুর ফলে এটি আরও পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে।