মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৪:১০ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
বিনোদন

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের শুরু থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী রোজিনা।

এদিকে শাবনূর তার ফেসবুক পেজে লিখেছেন, বর্ষীয়ান অভিনেতা ও শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।

তিনি আরও লিখছেন, চলচ্চিত্রের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।

শাবনূর শেষে ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করে লেখেন, আমাদের ভালোবাসা ও প্রার্থনায় তিনি ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।