মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

‘মাঝে মাঝে ওজন বাড়ে-কমে’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
‘মাঝে মাঝে ওজন বাড়ে-কমে’

নিজের চেহারা বা লুক পরিবর্তন নিয়ে সম্প্রতি খোলাখুলি কথা বলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। একটি পডকাস্টে এসে তিনি স্পষ্ট জানিয়েছেন, এখনো পর্যন্ত নিজের সৌন্দর্য ধরে রাখতে কোনো ধরনের সার্জারি করেননি।

উপস্থাপকের প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে, আমি সেইভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে-কমে। তাছাড়া মুখটা একই থাকবে। আমি সার্জারি করিনি এখন অবধি, তাই একই আছি।’

নিজের পরিবর্তন না আসা প্রসঙ্গে অকপট এই অভিনেত্রী আরও বলেন, ‘তো আমি কীভাবে পরিবর্তন করবো।’

সৌন্দর্য বাড়াতে বোটক্সের সাহায্য নেওয়ার বিষয়ে উপস্থাপক প্রশ্ন করলে শ্রাবন্তী জানান, ইনজেকশনে তার ভীষণ ভয়। যদিও ভবিষ্যতের জন্য সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘খুব ভয় লাগে ইনজেকশন, ফিউচারে দেখবো একবার ট্রাই করে, কিন্তু এখন অব্দি করিনি।’

শ্রাবন্তী বর্তমানে কাজ ও ব্যক্তিগত জীবন দুটো নিয়েই আলোচনায় থাকেন। তার এমন সরাসরি মন্তব্য দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ভক্ত মহলে চলছে আলোচনা।