মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
নভেম্বরে গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা, উদ্বেগ ড. ইউনূসের এইমাত্রঅন্যান্য নভেম্বরে গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা, উদ্বেগ ড. ইউনূসের রাজধানী থেকে গ্রেপ্তার সাবেক এমপি এইমাত্রঅন্যান্য রাজধানী থেকে গ্রেপ্তার সাবেক এমপি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত ‘১০ম লিডারশিপ সামিট’ এইমাত্রঅন্যান্য নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত ‘১০ম লিডারশিপ সামিট’ তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক এইমাত্রঅন্যান্য তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক তাজরীন ট্র্যাজেডি: ১৪ বছরেও শেষ হয়নি শ্রমিকদের জীবনযুদ্ধ এইমাত্রঅন্যান্য তাজরীন ট্র্যাজেডি: ১৪ বছরেও শেষ হয়নি শ্রমিকদের জীবনযুদ্ধ হামলা করেছে আ.লীগ, দোষ দেওয়া হচ্ছে সালাহউদ্দিন ভাইকে: তারেক (ভিডিও) এইমাত্রঅন্যান্য হামলা করেছে আ.লীগ, দোষ দেওয়া হচ্ছে সালাহউদ্দিন ভাইকে: তারেক (ভিডিও) 'দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা', বিজিবির কড়া পাহারা এইমাত্রঅন্যান্য 'দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা', বিজিবির কড়া পাহারা টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড এইমাত্রঅন্যান্য টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড
বিনোদন

‘মহারাজা’ করে যে কারণে ১ টাকাও নেননি বিজয়

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:
‘মহারাজা’ করে যে কারণে ১ টাকাও নেননি বিজয়

দক্ষিণ ভারতের সিনেমা ‘মহারাজা’য় অভিনয় করে ১ টাকাও নেননি বিজয় সেতুপতি। অথচ ছবির বাজেট ছিল ২০ কোটি রুপি। গত ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর সাড়া ফেলে দেয় সিনেমাটি। মূলত ছবির মর্মস্পর্শী গল্প মানুষের হৃদয়ে দাগ কেটেছে। কিন্তু বিজয় কেন অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি?

এরই মধ্যে বক্স অফিস থেকে ১১৩ কোটি রুপি আয় করেছে ‘মহারাজা’। চলতি বছরের অন্যতম ব্যবসাসফল এই তামিল সিনেমা প্রেক্ষাগৃহের পর গত ১৮ জুলাই মুক্তি পায় নেটফ্লিক্সে। নির্মাতা নিথিলান স্বামীনাথনের দ্বিতীয় সিনেমা এটি। জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেতুপতি ছাড়াও এতে অভিনয় করেছেন অনুরাগ কশ্যপ, মমতা মোহনদাস প্রমুখ।

‘মহারাজা’র জন্য কেন ১ টাকাও নেননি অভিনেতা বিজয় সেতুপতি? ‘মহারাজা’ বিজয় সেতুপতির ক্যারিয়ারের ৫০তম সিনেমা। অভিনেতার ক্যারিয়ারের মাইলফলক স্পর্শ করা সিনেমাটি হয়েছে মনে রাখার মতো। এ নিয়ে গর্বিত বিজয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এই ছবি আমার কাছে বিশেষ। এ রকম একটি কাজ আমার ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে। ছবির কিছু দৃশ্যে কাঁদার জন্য গ্লিসারিন লাগেনি। সত্যিই সত্যিই কেঁদে ফেলেছিলাম। এসব কারণে ছবিটায় কাজ করার জন্য কোনো পারিশ্রমিকের কথা ভাবিনি।’

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।