মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বিনোদন

বিয়ের পর চেহারা দেখলেই বোঝা যায় মেয়েরা কতটা সুখী : মেহজাবীন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বিয়ের পর চেহারা দেখলেই বোঝা যায় মেয়েরা কতটা সুখী : মেহজাবীন

চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এখন সুখী দাম্পত্য তাদের। সংসার জীবনে ইতোমধ্যে প্রায় ৮ মাস কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। এই সময়টা কেমন কেটেছে, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সেই অনুভূতিই প্রকাশ করলেন এই তারকা। 

উপস্থাপক যখন মেহজাবীনকে বিবাহিত জীবনের ২৩৪ দিন পার করার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করেন, তখন হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। বলেন, ‘এটা কে গুনেছে বসে বসে?’ তবে ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে এই হিসাব এসেছে শুনে অভিনেত্রী আনন্দের সঙ্গে জানান, তার বিবাহিত জীবন খুবই ভালো কাটছে।

মেহজাবীন মনে করেন, বিয়ের পর তার জীবনে তেমন বড় কোনো পরিবর্তন আসেনি, শুধু থাকার জায়গাটায় পরিবর্তন হয়েছে। বলেন, ‘আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আমার আগেও অনেক ভালো বন্ধু ছিল, এখনও বন্ধু হিসেবেই আছে। তো ওই ফ্রেন্ডশিপটা আমাদের মধ্যে এখনও আছে।’

তবে অভিনেত্রী আরও যোগ করেন যে, বিয়ের পর তার জীবন আরও সহজ হয়ে গেছে। বলেন, ‘আগে কোনো কিছু আমার জন্য করতে হলে আমি শুধু আমার পরিবারকে বলতাম… এখন আসলে আমাকে হেল্প করার জন্য আরও অনেকজন চলে এসেছে, আমার ফ্যামিলি সাইজটা আরও বেড়ে গেছে এবং সবাই অনেক বেশি ভালোবাসে আমাকে। তারা আমার কাজকে অনেক সাপোর্ট করেন, আমার চাওয়া-পাওয়াগুলো ওনারা অনেক ভালোভাবে দেখে রাখেন। তো আমি খুবই ব্লেসড এবং খুবই হ্যাপি।’