মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে আনসার-ভিডিপির নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে আনসার-ভিডিপির নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি ইউনিয়নে হবে খেলার মাঠ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি ইউনিয়নে হবে খেলার মাঠ: শামা ওবায়েদ হালুয়াঘাটে তিনদিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে তিনদিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী বিএনপি নেতা হত্যায় ভাড়াটে ৩ খুনি আসে ঢাকা থেকে: পুলিশ এইমাত্রঅন্যান্য বিএনপি নেতা হত্যায় ভাড়াটে ৩ খুনি আসে ঢাকা থেকে: পুলিশ সহোদরকে বারবার ধর্ষণ, ক্ষোভে ভাইকে খুন এইমাত্রঅন্যান্য সহোদরকে বারবার ধর্ষণ, ক্ষোভে ভাইকে খুন ইরানে যুক্তরাষ্ট্রের বড় জয়, ফলাফল “খুব শিগগিরই” বিশ্ব দেখতে পাবে; ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানে যুক্তরাষ্ট্রের বড় জয়, ফলাফল “খুব শিগগিরই” বিশ্ব দেখতে পাবে; ট্রাম্প ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে এইমাত্রঅন্যান্য ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি এইমাত্রঅন্যান্য স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি
বিনোদন

মুক্তি প্রতীক্ষায় ‘মাস্তি ফোর’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মুক্তি প্রতীক্ষায় ‘মাস্তি ফোর’

প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটাতে ফিরছে হাসি-ঠাট্টায় ভরপুর বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় আসছে এই কমেডি সিরিজের চতুর্থ অধ্যায় ‘মাস্তি ফোর’। ঘোষণার সঙ্গে সঙ্গেই চারদিকে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস, নস্টালজিয়ায় ভাসছে দর্শকরা। পুরোনো চরিত্র, নতুন মজা, সব মিলিয়ে এবার যেন আরও এক দফা পাগলাটে মজার ঝড় উঠতে চলেছে বলিউডে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিক্যুয়েলটিতে ফিরছে সিরিজের সেই তিন নতুন মুখ; রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেন অভিনেতা রিতেশ দেশমুখ। নতুন সেই পোস্টারে বিবেক ওবেরয় ও আফতাব শিবদা সানিকেও দেখা যায়।

রিতেশ তার সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত সেই পোস্টারটির ক্যাপশনে লিখেছেন, ‘উন্মাদনা যে আরও তীব্র হতে যাচ্ছে। ভারতের সবচেয়ে দুষ্টু ফ্র্যাঞ্চাইজি আপনার কাছে আসছে; শিগগিরই ট্রেইলারও বের হবে।’ জানা যায়, ছবিটি মুক্তি পাবে আগামী ২১ নভেম্বর।

উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় শুরু হওয়া মাস্তি সিরিজ বলিউডে কমেডি ঘরানার নতুন ধারা তৈরি করেছিল। এরপর আসে গ্র্যান্ড ‘মাস্তি’ (২০১৩) ও ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ (২০১৬), দুটি ছবিই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রায় দশ বছর পর, সেই তিন নায়ককেই নিয়ে এবার ফিরছে ‘মাস্তি ফোর’।