মূল লেখায় যান
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন এইমাত্রঅন্যান্য ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি এইমাত্রঅন্যান্য ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি অবকাশ যাপনে আপনার প্রয়োজনে স্বপ্ন এইমাত্রঅন্যান্য অবকাশ যাপনে আপনার প্রয়োজনে স্বপ্ন সন্তানকে বুকে আগলে রাখে মা, দুজনকে বাঁচাতে বাবার শেষ লড়াই! এইমাত্রঅন্যান্য সন্তানকে বুকে আগলে রাখে মা, দুজনকে বাঁচাতে বাবার শেষ লড়াই! নোয়াখালীতে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের এইমাত্রঅন্যান্য নোয়াখালীতে দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের দুই মেয়ের মুখে খাবার তুলে দিতে ঋণের বোঝা, ১৮ বছরেও মেলেনি বেতন-ভাতা এইমাত্রঅন্যান্য দুই মেয়ের মুখে খাবার তুলে দিতে ঋণের বোঝা, ১৮ বছরেও মেলেনি বেতন-ভাতা দুর্নীতি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত: এমপি আবু তালিব এইমাত্রঅন্যান্য দুর্নীতি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত: এমপি আবু তালিব বর্জ্য পানিতে জলাবদ্ধতার অভিযোগে আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন এইমাত্রঅন্যান্য বর্জ্য পানিতে জলাবদ্ধতার অভিযোগে আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন
সাহিত্য ও সংস্কৃতি

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

প্রতিবেদক: বাংলা ব্রিফ
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি আল মুজাহিদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবির মৃত্যুর বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন আল মুজাহিদী। প্রায় এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। একসময় তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও সক্রিয় অংশগ্রহণ করেন এই কবি।

বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে তিনি রেখে গেছেন অসংখ্য কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, প্রবন্ধ, গবেষণা ও অনুবাদগ্রন্থ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকোটা, যুদ্ধ নাস্তি, মৃত্তিকা অতি-মৃত্তিকা, প্রিজন ভ্যান, ঈডের হ্যামলেট, প্রাচ্য পৃথিবী, সৌর জোনাকি, আল মুজাহিদীর শ্রেষ্ঠ কবিতা এবং আল মুজাহিদীর প্রেমের কবিতা।

উপন্যাসে তিনি লিখেছেন প্রথম প্রেম, চাঁদ ও চিরকুট, লাল বাতির হরিণ, রুপোলি রোদ্দুর, আলোর পাখিটা, খোকার আকাশ ও খোকার যুদ্ধসহ আরও বহু জনপ্রিয় রচনা। গল্প, শিশুসাহিত্য, প্রবন্ধ ও অনুবাদ সাহিত্যেও ছিল তার সমান বিচরণ।

সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীম উদ্‌দীন একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, জয়বাংলা সাহিত্য পুরস্কার, বাসাসপ কাব্যরত্ন পদকসহ একাধিক সম্মাননা। পরবর্তীতে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননাগুলোর একটি একুশে পদকেও ভূষিত হন তিনি।

কবি আল মুজাহিদীর মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সৃষ্টিকর্ম ও সাহিত্যকীর্তি বাংলা ভাষা ও সাহিত্যে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।