মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
অক্টোবরে রাজধানীতে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের সুফী কনফারেন্স এইমাত্রঅন্যান্য অক্টোবরে রাজধানীতে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের সুফী কনফারেন্স ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি এইমাত্রঅন্যান্য ইউক্রেনকে ইরানি জাহাজে হামলার ক্ষতিপূরণ দিতে হবে: আরাগচি একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর এইমাত্রঅন্যান্য একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর সংবাদ প্রকাশের পর তৎপর মৎস বিভাগ, ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান  এইমাত্রঅন্যান্য সংবাদ প্রকাশের পর তৎপর মৎস বিভাগ, ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান  ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’ এইমাত্রঅন্যান্য ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’ ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই জান দেব, কিন্তু জুলাই দেব না: শামছুন্নাহার বেগম এমপি এইমাত্রঅন্যান্য জান দেব, কিন্তু জুলাই দেব না: শামছুন্নাহার বেগম এমপি বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? আতঙ্ক নয়, জেনে রাখুন করণীয় এইমাত্রঅন্যান্য বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? আতঙ্ক নয়, জেনে রাখুন করণীয়
বাংলাদেশ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা, গাড়ি ভাঙচুর

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ শেষে যাওয়ার সময় একটি মিছিল থেকে নগরের ষোলশহরে চশমাহিলের বাসভবনে শিক্ষামন্ত্রীর বাসায় এ হামলা হয়। এ সময় মন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ঢুকে কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, কয়েক হাজার মানুষের মিছিল আমার বাড়ির গেট ভেঙে ঢুকে দুটি গাড়িসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা বাড়িতে প্রবেশেরও চেষ্টা করে।

আরও পড়ুন

শহীদ মিনারে সমাবেশ শেষে শাহবাগ অবরোধ
শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা
রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়

তিনি বলেন, এটা আমাদের ছাত্রদের কাজ নয়। আমাদের ছাত্রদের আমরা এসব শেখাইনি। এটি পরিকল্পিত হামলা।

সন্ধ্যা ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনটির নিচের প্রধান ফটকটি ভাঙা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানালার কাচ। পার্কিংয়ে থাকা দুটি গাড়ি ভাঙচুর করে একটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়কশ নেতাকর্মী ভিড় করে স্লোগান দিচ্ছেন।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, মিছিল থেকে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

এএজেড/এমআরএম/এএসএম

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।