মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর এইমাত্রঅন্যান্য প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির এইমাত্রঅন্যান্য তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার এইমাত্রঅন্যান্য আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ এইমাত্রঅন্যান্য বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
অন্যান্য

সরিষাবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারে জনমনে উদ্বেগ

প্রতিবেদক:
সরিষাবাড়ীতে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারে জনমনে উদ্বেগ

জামালপুরের সরিষাবাড়ীতে হঠাৎ কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ, সরিষাবাড়ী কলেজ, মাইজবাড়ী ঝিনাই পয়েন্ট সংলগ্ন সাতপোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-সমর্থিত পোস্টারের দেখা মিলেছে বলে স্থানীয়রা জানান।

পোস্টার দেখা গেলেও পোস্টার লাগানো ব্যক্তিদের নজরে আসেনি। এ নিয়ে এলাকায় আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। পোস্টারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। তবে স্থানীয়রা পোস্টারটি কী উদ্দেশ্যে এবং কারা লাগিয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদকে বারবার মোবাইলে বক্তব্য নেওয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা এবং থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, বিষয়টি দেখছি।