মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর এইমাত্রঅন্যান্য প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির এইমাত্রঅন্যান্য তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার এইমাত্রঅন্যান্য আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ এইমাত্রঅন্যান্য বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
অন্যান্য

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

প্রতিবেদক:
সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ঢাকার সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজারপাড়া নামা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বলিয়ারপুর পাচানি পাড়ার মৃত বুদ্দু মিয়ার ছেলে ও ক্ষেতের মালিক দ্বীন ইসলাম (৫৪)। অপর দুই কৃষকের মধ্যে একজনের নাম দুলাল বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যজনের পরিচয়ও এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই কৃষকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ক্ষেতের মালিক দ্বীন ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা আরও জানান, নিহত দুই শ্রমিককে হেমায়েতপুর এলাকা থেকে বদলি শ্রমিক হিসেবে কাজের জন্য আনা হয়েছিল।

এবিষয়ে সাভার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, রবিবার বিকেলে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলামের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।