মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ২:০৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর এইমাত্রঅন্যান্য প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির এইমাত্রঅন্যান্য তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার এইমাত্রঅন্যান্য আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ এইমাত্রঅন্যান্য বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
অন্যান্য

জয়পুরহাটে চাকরি মেলা অনুষ্ঠিত: মেলায় গিয়ে চাকরি পেলেন ২ শত যুবক-যুবতী

প্রতিবেদক:
জয়পুরহাটে চাকরি মেলা অনুষ্ঠিত: মেলায় গিয়ে চাকরি পেলেন ২ শত যুবক-যুবতী

তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দিনব্যাপী জয়পুরহাটে এক চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় সোমবার জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে এই মেলার আয়োজন করা হয়।

এ চাকরি মেলায় সরাসরি অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে ২ শত জন যোগ্য প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কাঙ্ক্ষিত চাকরি লাভ করেছেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি ও আর্থিক সহযোগিতায় জয়পুরহাটের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন দিনব্যাপী ওই চাকরি মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নূরুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছুদুল কবীর, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহাদাৎ হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ রেজাউল করিম এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসো’র নির্বাহী পরিচালক মতিনূর রহমান মতিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার, পরিচালক রফিকুল ইসলাম বাদশা, পরিচালক মানবসম্পদ বিভাগ মর্ত্তুজা আক্তার বানু, উপপরিচালক (প্রাণীসম্পদ বিভাগ) ওবায়দুল ইসলাম, উপপরিচালক (অর্থ) খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে এ ধরনের চাকরি মেলা বেকার যুবকদের জন্য একটি চমৎকার সুযোগ। এর মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে একটি সরাসরি সেতুবন্ধন তৈরি হয়। মেলায় আসা ২ শত জন যুবক-যুবতীর তাৎক্ষণিক কর্মসংস্থান হওয়াটাকে আয়োজকরা একটি বড় সাফল্য হিসেবে দেখছেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় ৩০টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয় এবং ৮ শতাধিক চাকরিপ্রার্থী তাদের জীবনবৃত্তান্ত নিয়ে চাকরি মেলায় অংশগ্রহণ করেন।