মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ২:১২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর এইমাত্রঅন্যান্য প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির এইমাত্রঅন্যান্য তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার এইমাত্রঅন্যান্য আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ এইমাত্রঅন্যান্য বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
অন্যান্য

ঈশ্বরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদক:
ঈশ্বরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আধুনিক, লাভজনক ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষক, কৃষি উদ্যোক্তা, কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এ ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ অর্থবছরে “Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)” প্রকল্পের আওতায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান।

স্বাগত বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সালাহউদ্দিন কায়সার, সুজনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার।

বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে সনাতন চাষাবাদ পদ্ধতি থেকে প্রযুক্তিনির্ভর, বাণিজ্যিক ও টেকসই কৃষি ব্যবস্থায় রূপান্তর করাই পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষম কৃষি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বাজারসংযোগ বৃদ্ধি এবং কৃষকদের সক্ষমতা উন্নয়নের বিকল্প নেই। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সহযোগিতায় বাস্তবায়িত ‘পার্টনার’ প্রকল্পে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান World Bank এবং International Fund for Agricultural Development (আইএফএডি) যৌথভাবে অর্থায়ন ও কারিগরি সহায়তা প্রদান করছে। প্রকল্পটি দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।