মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ এইমাত্রঅন্যান্য সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু নিজ বাড়ি থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য নিজ বাড়ি থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার নেত্রকোণায় বালু ও নিষিদ্ধ জাল জব্দ, ভুয়া দন্ত চিকিৎসকসহ ৬ জনের দণ্ড এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় বালু ও নিষিদ্ধ জাল জব্দ, ভুয়া দন্ত চিকিৎসকসহ ৬ জনের দণ্ড
অন্যান্য

পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগ নেতা বকুল আটক

প্রতিবেদক:
পঞ্চগড়ে জেলা আওয়ামী লীগ নেতা বকুল আটক

পঞ্চগড় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বিশিস্ট ঠিকাদার আবু সারওয়ার বকুল কে আটক করা হয়েছে। তিনি পঞ্চগড় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং ঠিকাদারী পেশায় ছিলেন। সোমবার দিবাগত গভীর রাতে তাকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকার নিজ বাসা থেকে আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২৩জুন) বিকেলে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড়ে তোলা হয়। পরে আমলি (আদালত-১)এর বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না জেল হাজতে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায় তার বিরূদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পঞ্চগড় জেলা বিএনপি অফিস পুড়ানো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বকুলের পরিবার জানান সোমবার রাতে নিজ বাড়িতে টিভিতে বিশ^কাপ খেলা দেখে মোবাইল চালাচ্ছিলেন এ সময় পুলিশ এসে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের তৎপরতার বিষয়ে পুলিশ সজাগ রয়েছে আওয়ামীলীগ নেতা বকুল রাজনৈতিক মামলার আসামী। তাকে পঞ্চগড় জেলা বিএনপি অফিস পুড়ানো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ভবিষ্যতে পুলিশ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাদের যে কোন কার্যক্রমের বিরূদ্ধে পুলিশ তৎপর রয়েছে।