মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

প্রতিবেদক:
গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলমের মৃত্যু হয়েছে। গ্রেপ্তারের একদিন পর বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তিনি মারা যান।

কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার একটি মামলায় গ্রেপ্তারের পর নুরুল আলমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাগারে প্রবেশের পর তিনি অসুস্থ বোধ করলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা গেছে, মৃত্যুসনদে নুরুল আলমের মৃত্যুর কারণ হিসেবে শ্বাসকষ্টজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।