মূল লেখায় যান
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার এইমাত্রঅন্যান্য অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে ঢাবির ৬০০ ধাপ অগ্রগতি এইমাত্রঅন্যান্য টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে ঢাবির ৬০০ ধাপ অগ্রগতি পাংশায় নিহতের ঘটনায় সাড়ে ৩০০ জনকে আাসামী করে মামলা, গ্রেপ্তার হয়নি কেউ এইমাত্রঅন্যান্য পাংশায় নিহতের ঘটনায় সাড়ে ৩০০ জনকে আাসামী করে মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৫৩ কেজি গাঁজা আটক এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৫৩ কেজি গাঁজা আটক ১৭ বছর পর দেশ একটি কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার এইমাত্রঅন্যান্য ১৭ বছর পর দেশ একটি কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার ব্যাংক খাতের জন্য ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক এইমাত্রঅন্যান্য ব্যাংক খাতের জন্য ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকা এইমাত্রঅন্যান্য ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকা
অন্যান্য

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদক:
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৮৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ৯৩ জন। পাশাপাশি এই সময়ে আরও ৯১৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৯৫ হাজার ৭৬০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১১ হাজার ৩৯০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৯ হাজার ৬৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৫ হাজার ৮৮২ জন ছাড়পত্র পেয়েছেন।