মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময়

প্রতিবেদক:
৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময়

সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন কারিগরি জটিলতার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা ব্যক্তিদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেনের স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য এর আগে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছিল।

তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও সাধারণ আবেদনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সফটওয়্যার জটিলতা, ইন্টারনেট সংযোগে সমস্যা এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আবেদনের সময়সীমা আরও ১৬ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করেছে।

২০২৬-২৭ অর্থবছরের এই কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে পাঁচ ধরনের ভাতা ও শিক্ষা উপবৃত্তি। এগুলো হলো-

১. বয়স্ক ভাতা

২. বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা

৩. প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি

৪. হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নমূলক ভাতা ও উপবৃত্তি

৫. চা-শ্রমিকদের জন্য নির্ধারিত ভাতা ও শিক্ষা উপবৃত্তি।

নির্ধারিত যোগ্যতা পূরণকারী আগ্রহী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, পূর্বের আবেদন গ্রহণের ক্ষেত্রে যে নির্দেশনা ও শর্তাবলি দেওয়া হয়েছিল, বর্ধিত সময়ের ক্ষেত্রেও সেগুলো বহাল থাকবে। এ ছাড়া বিভাগীয় ও মাঠপর্যায়ের সব সমাজসেবা কার্যালয়কে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

ফলে কাঙ্ক্ষিত ভাতা বা শিক্ষা উপবৃত্তি পেতে আগ্রহী এবং যোগ্য আবেদনকারীদের আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।