মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ এইমাত্রঅন্যান্য ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু এইমাত্রঅন্যান্য দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য এইমাত্রঅন্যান্য মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার এইমাত্রঅন্যান্য অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার
অন্যান্য

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে ঢাবির ৬০০ ধাপ অগ্রগতি

প্রতিবেদক:
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে ঢাবির ৬০০ ধাপ অগ্রগতি

যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষা বিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

বুধবার (২৪ জুন) প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় ৬০০ ধাপ এগিয়ে বৈশ্বিক অবস্থান সুদৃঢ় করেছে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০১-১৫০০ ব্যান্ডে অবস্থান করলেও এবার ৪০১-৬০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। এ বছর র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজিএস) ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। এর মধ্যে নো পোভার্টি (এসডিজি-১)-তে ৩০১-৪০০, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং (এসডিজি-৩)-এ ৪০১-৬০০, কোয়ালিটি এডুকেশন (এসডিজি-৪)-এ ৩০১-৪০০, জেন্ডার ইক্যুয়ালিটি (এসডিজি-৫)-তে ৬০১-৮০০, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ (এসডিজি-৮)-এ ২০১-৩০০, রিডিউসড ইনইক্যুয়ালিটিস (এসডিজি-১০) -এ ৪০১-৬০০, সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ (এসডিজি-১১) -এ ১০১-২০০, পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস (এসডিজি-১৬) -এ বিশ্বের মধ্যে ২৪তম স্থান এবং পার্টনারশিপস ফর দ্য গোলস (এসডিজি-১৭)-এ ১০১-২০০ ব্যান্ডে অবস্থানে রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উল্লেখযোগ্য অগ্রগতি আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা, গবেষণা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে ‘পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস’ সূচকে বিশ্বের ২৪তম স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবন, সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উৎকর্ষ এবং সমাজকল্যাণে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি।