মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ এইমাত্রঅন্যান্য ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু এইমাত্রঅন্যান্য দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য এইমাত্রঅন্যান্য মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার এইমাত্রঅন্যান্য অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার
অন্যান্য

৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

প্রতিবেদক:
৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনের কাছে সোনারবাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের চরম দুর্ভোগে পোহাতে হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। লাকসাম জংশন স্টেশন মাস্টার মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে। দুটি লাইনের যেকোনো একটি সচল করা গেলেই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে। নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনারবাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।

এদিকে সোনারবাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন আটকে যায় এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

ওমর ফারুক বলেন, চট্টগ্রাম থেকে সোনারবাংলা এক্সপ্রেসের জন্য একটি সচল ইঞ্জিন পাঠানো হয়েছে। পাশাপাশি মেঘনা এক্সপ্রেসের চারটি লাইনচ্যুত বগি ঘটনাস্থলে রেখে বাকি অংশ লাকসামে নিয়ে আসা হচ্ছে। এসব কাজ শেষ হলেই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।