মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য এইমাত্রঅন্যান্য দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল এইমাত্রঅন্যান্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় এইমাত্রঅন্যান্য ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী এইমাত্রঅন্যান্য বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অন্যান্য

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, জিতবে কারা

প্রতিবেদক:
স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, জিতবে কারা

ফিফা বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হবে।

গ্রুপ ‘সি’-এর এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্রাজিল গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্বে যেতে চাইলেও স্কটল্যান্ডের সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে স্কটিশরা।

এ পর্যন্ত দুই ম্যাচ শেষে গ্রুপে তৃতীয় অবস্থানে রয়েছে স্কটল্যান্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা হাইতিকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে পরাজিত হয় তারা। ফলে নকআউটে যেতে হলে ব্রাজিলের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই তাদের।

অন্যদিকে, ব্রাজিল এখন পর্যন্ত গ্রুপের শীর্ষে অবস্থান করছে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে সেলেসাওরা। শেষ ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই স্বস্তিতে পরবর্তী পর্বে যেতে পারবে তারা।

দুই দলের অতীত পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। ১৯৭৪ সালের পর বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল তিনটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। ফলে ইতিহাস, অভিজ্ঞতা ও সামর্থ্যের বিচারে এগিয়ে রয়েছে কোচ কার্লো আনচেলত্তির দল।

ব্রাজিল শিবিরের জন্য বড় সুখবর হলো, দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে এই ম্যাচে ফিরছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তার উপস্থিতি ব্রাজিলের আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

অন্যদিকে, স্কটল্যান্ডের ভরসা তরুণ উইঙ্গার বেন গ্যানন-ডোকার এবং মিডফিল্ডার লুইস ফার্গুসন। বিশেষ করে ফার্গুসন ট্যাকল ও ডুয়েলে এখন পর্যন্ত দলের অন্যতম সেরা পারফরমার। কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি সমস্যা থাকলেও আত্মবিশ্বাস হারায়নি স্কটিশরা। ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় রচনার স্বপ্ন দেখছে তারা।

এদিকে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটারও ম্যাচে ব্রাজিলকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখছে। ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে তাদের হিসাব অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ। স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা ১২.২ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ১৮.২ শতাংশ।

সব মিলিয়ে, নকআউট পর্বের সমীকরণ ও দুই দলের লক্ষ্য বিবেচনায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।