মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য এইমাত্রঅন্যান্য দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল এইমাত্রঅন্যান্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় এইমাত্রঅন্যান্য ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী এইমাত্রঅন্যান্য বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অন্যান্য

ইন্ডাস্ট্রি এখনও পুরুষতান্ত্রিক: তামান্না

প্রতিবেদক:
ইন্ডাস্ট্রি এখনও পুরুষতান্ত্রিক: তামান্না

দীর্ঘ প্রায় দুই দশক ধরে তেলুগু, তামিল ও হিন্দি চলচ্চিত্রে সমান সফলতার সঙ্গে কাজ করে আসছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে এবার দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের কর্মপরিবেশ নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না দাবি করেন, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্প এখনো অনেকটাই ‘পুরুষতান্ত্রিক’ মানসিকতায় পরিচালিত হয়। তার মতে, সেখানে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি খুব বেশি ইতিবাচক নয় এবং অভিনেত্রীদের জন্য সৃজনশীল স্বাধীনতার সুযোগও তুলনামূলকভাবে সীমিত।

তামান্না বলেন, বলিউডে একজন অভিনেত্রী একই সঙ্গে বাণিজ্যিক ও অভিনয়নির্ভর চরিত্রে নিজেকে প্রমাণ করার সুযোগ পান। গ্ল্যামারাস গানের পাশাপাশি শিল্পঘেঁষা গল্পেও কাজ করার স্বাধীনতা রয়েছে, যা একজন শিল্পীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অন্যদিকে দক্ষিণী চলচ্চিত্রে তারকাখ্যাতি ও বাণিজ্যিক দিকটিকেই বেশি গুরুত্ব দেওয়া হয় বলে মনে করেন তিনি। তার ভাষায়, এই কাঠামো নারীদের জন্য খুব একটা উৎসাহব্যঞ্জক নয় এবং অনেক ক্ষেত্রেই তাদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে রাখে।

তবে নিজের এই মন্তব্যকে ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতেই দেখছেন তামান্না। তিনি স্বীকার করেন, অন্য শিল্পীদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে।

এদিকে কাজের ক্ষেত্রে বৈচিত্র্যকেই দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম চাবিকাঠি বলে মনে করেন এই অভিনেত্রী। অভিনয়নির্ভর চরিত্রের পাশাপাশি বাণিজ্যিক ধারার ছবিতেও সমান দক্ষতা দেখাতে পারলেই একজন শিল্পী দীর্ঘ সময় দর্শকদের মনে জায়গা করে নিতে পারেন বলে মত তার।

বর্তমানে তামান্না ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর কাজ নিয়ে। দীপক মিশ্র পরিচালিত এই ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারি। আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তির কথা রয়েছে।