মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য এইমাত্রঅন্যান্য দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল এইমাত্রঅন্যান্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় এইমাত্রঅন্যান্য ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী এইমাত্রঅন্যান্য বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অন্যান্য

স্বাধীনতার ৫৬ বছর পর রাস্তা পেল শেরুয়া দহপাড়ার মানুষ

প্রতিবেদক:
স্বাধীনতার ৫৬ বছর পর রাস্তা পেল শেরুয়া দহপাড়ার মানুষ

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল। স্বাধীনতার ৫৬ বছর পর অবশেষে উন্নয়নের ছোঁয়া পেল এই এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নাজমুলের বাড়ি থেকে দুলাল হোসেন দলুর বাড়ি পর্যন্ত ১৩২ ফুট রাস্তার ইটের সলিং, ড্রেন ও প্রস্লাইটসহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম ও সবুজের বিশেষ সহযোগিতায় এবং উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে। শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। দীর্ঘ প্রতীক্ষিত এই রাস্তাটি পেয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে।

উদ্বোধনকালে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাহবন্দেগী ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর ইসলাম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা আক্তার, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্র বিষয়ক সম্পাদক সবুজ ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিকু এবং প্রস্তাবিত কৃষক দল ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে এনসিপি নেতা নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের মধ্যে মিলন হাসান, আব্দুস সালাম, রফিকুল ইসলাম ও শফিকুল খালেদ যেদনি অন্যতম, উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি। স্বাধীনতার পর থেকে তারা অবহেলিত ছিল। এই উন্নয়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং পর্যায়ক্রমে ইউনিয়নের বাকি অবহেলিত এলাকাগুলোতেও উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।”