মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য এইমাত্রঅন্যান্য দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল এইমাত্রঅন্যান্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় এইমাত্রঅন্যান্য ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী এইমাত্রঅন্যান্য বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অন্যান্য

এইচএসসি'র প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তি: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক:
এইচএসসি'র প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তি: শিক্ষামন্ত্রী

এবার এইচএসসির কোন প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে, যা ভবিষ্যতে বাংলাদেশে উদাহরণ হয়ে থাকবে বলে জা‌নিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।

এসময়‌ তি‌নি আরও জানান, এবার একক প্রশ্নে দেশের নয়টি বোর্ডে পরীক্ষা হবে।

বরিশালে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

তিনি আরো বলেন, “নতুন প্রজন্মকে নতুন ভাবে গড়ে তোলা হবে। সকল শিক্ষক কে প্রশিক্ষনের আওতায় আনা হবে। প্রজুক্তি নির্ভর ক্লাস রুমে ক্লাস সম্পন্ন করবে শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার লক্ষে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, “২০০১ সালে পাবলিক পরীক্ষা এক্ট পরিবর্তন করা হয়েছে। বাহির থেকে যদি কেউ সমস্যার সৃষ্টি করে তাদের সবার জন্য শাস্থির ব্যবস্থা থাকবে।

পুলিশের বডি অন ক্যামেরা রাখা হবে। কেউ জোরদারী করতে পারবে না। এছাড়া খাতা পরিবর্তন, নম্বর বন্টনে অনিয়ম হলে সে ব্যাপারেও আইন প্রনয়ন করা হবে।

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, “যে কোন পরীক্ষা সম্পন্ন হবার ২ মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ২ বছরের কোরস ২ বছরের মধ্যেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয় গুলোতে কোন সেশন জট থাকতে পারবে না।”

নগরীর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে সকাল দশটা থেকে শুরু হয়ে টানা দুই ঘন্টা ধরে চলা এই সভায় শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাজ করে যাবেন, যা দাবি দাওয়া তিনি উপস্থাপন করবেন। যেহেতু বর্তমান সরকার শিক্ষা বান্ধব এবং শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্ব দিচ্ছে।