মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য এইমাত্রঅন্যান্য দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল এইমাত্রঅন্যান্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় এইমাত্রঅন্যান্য ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী এইমাত্রঅন্যান্য বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অন্যান্য

খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

প্রতিবেদক:
খাগড়াছড়িতে ৩ ইউপিডিএফ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নিরাপত্তাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অস্ত্রসহ তিনজন ইউপিডিএফ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত রেখুং পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি চাকু, একটি পিস্তলের ম্যাগাজিন, তিনটি ব্যাগ, এক জোড়া বুট জুতা এবং নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের লক্ষ্যসিপাড়া এলাকার থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়া এলাকার সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং একই ইউনিয়নের মানসিপাড়া এলাকার দূর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।

মাটিরাঙ্গা জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ আটক ব্যক্তিদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।