মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য এইমাত্রঅন্যান্য দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল এইমাত্রঅন্যান্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় এইমাত্রঅন্যান্য ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী এইমাত্রঅন্যান্য বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অন্যান্য

স্কুল ফাঁকির অভিনব শাস্তি, করতে হবে ৮০০ গাছ রোপণ

প্রতিবেদক:
স্কুল ফাঁকির অভিনব শাস্তি, করতে হবে ৮০০ গাছ রোপণ

রাজবাড়ীর পাংশায় স্কুল ফাঁকি দেওয়ায় অভিনব এক শাস্তি পেয়েছে চার শিক্ষার্থী। শাস্তি হিসেবে তাদেরকে সাত দিনের মধ্যে ২০০টি করে মোট ৮০০ গাছের চারা রোপণ করতে হবে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক বৃহস্পতিবার বিকালে এ শাস্তি প্রদান করেন।

মো রিফাতুল হক ফেসবুক আইডিতে পোষ্ট করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিআরডিবি অফিস থেকে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান শেষে অফিসে ফেরার সময় দেখতে পাই উপজেলা পরিষদের ভেতর পূর্ব পাশের পুকুর ঘাটে স্কুল ইউনিফর্ম পরিহিত চারজন ছাত্র দাঁড়িয়ে রয়েছে।

তাদেরকে জিজ্ঞাস করলে তারা বলে তারা পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং টিফিন টাইমে ছুটি নিয়ে পুকুরে সাতার কাটতে এসেছে। স্কুলে ফোন দিয়ে জানা যায় এরকম কাউকে ছুটি দেওয়া হয়নি।

বিকালে চার ছাত্র তাদের অভিভাবকসহ এসে স্বীকার করে, স্যারের স্বাক্ষর জাল করে ছুটির দরখাস্ত অনুমোদনের কপি নিয়ে তারা স্কুল থেকে বের হয়েছে। তাদের অভিভাবক প্রতিশ্রুতি দেন যে এবারের মতো তাদেরকে ছেড়ে দিলে তারা ভবিষ্যতে এরকম আর করবে না।

তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে ২০০টি করে গাছের চারা রোপন করার শর্তে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, উপজেলা পরিষদের ওই পুকুরটিতে এর পূর্বেও সাতার কাটতে যেয়ে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া আছে। যারা স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সকল তথ্য উপজেলা প্রশাসনের কাছে রয়েছে। ভবিষ্যতে এরকম অপরাধে ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে।