মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১:২৭ অপরাহ্ন
শিরোনাম
তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল প্রমাণিত, কেন বহিস্কার করা হবে না জবাব চেয়েছে মন্ত্রণালয় সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য সুপার শপকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ, ডিএফওকে মন্ত্রীর ফোন ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও এইমাত্রঅন্যান্য ঋণ দেওয়ার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে উধাও এনজিও সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি গ্রেপ্তার, সতর্কতা জারি পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড এইমাত্রঅন্যান্য পোস্টার নৈরাজ্য: ‘মুন্না স্যার’ ও এসপায়ারিং বাংলাদেশ’ নামক কোচিং সেন্টারকে অর্থদণ্ড ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে মাদক কারবারির বাড়ি থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার, আটক ১
অন্যান্য

মাদক মামলায় শার্শার জামালকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক:
মাদক মামলায় শার্শার জামালকে যাবজ্জীবন কারাদণ্ড

হেরোইন পাচার মামলায় শার্শার স্বরবাংহুদা গ্রামের জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৪র্থ) আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জামাল হোসেন বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কারাগারে ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে শার্শার পশ্চিমকোটা গ্রামের কালীবাড়ি মোড় এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে জামাল হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তিনটি পলিথিনের প্যাকেটে রাখা ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাঁগআচড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন এসআই শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে শার্শা থানার এসআই মুরাদ হোসেন জামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।