মূল লেখায় যান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ এইমাত্রঅন্যান্য যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু এইমাত্রঅন্যান্য ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু নীলফামারীতে বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ এইমাত্রঅন্যান্য নীলফামারীতে বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ চট্টগ্রামে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি: অবস্থা আশংকা জনক এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি: অবস্থা আশংকা জনক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু এইমাত্রঅন্যান্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য পেট্রোল বোমা ও সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আ.লীগ: শামা ওবায়েদ
অন্যান্য

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

প্রতিবেদক:
সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় কর্মসূচির মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাবেন।

এ বিষয়ে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মেয়াদে জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য যে মুনাফার হার কার্যকর ছিল, তা আগামী জুলাই থেকে ডিসেম্বর সময়েও একই শর্তে বহাল থাকবে।

স্কিমভেদে সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশের মধ্যে থাকবে।

সরকার জানিয়েছে, অপরিবর্তিত মুনাফার হার সংক্রান্ত এই সিদ্ধান্ত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।