মূল লেখায় যান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি এইমাত্রঅন্যান্য যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর... এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর… ৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন এইমাত্রঅন্যান্য প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা এইমাত্রঅন্যান্য ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত এইমাত্রঅন্যান্য কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত
অন্যান্য

শিল্পী সমিতির নির্বাচনে শিবা সানু সভাপতি, সাধারণ সম্পাদক জয় 

প্রতিবেদক:
শিল্পী সমিতির নির্বাচনে শিবা সানু সভাপতি, সাধারণ সম্পাদক জয় 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

শনিবার ভোরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪১৬টি ভোট বৈধ এবং ৬৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পান ১৪৩ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

সহ-সভাপতি পদের দুটি আসনে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট। একই পদে রোজিনা পেয়েছেন ১৫২ ভোট এবং নূতন পেয়েছেন ২০৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে রিনা খানকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন সুব্রত। সাংগঠনিক সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সনি রহমান। তার প্রতিদ্বন্দ্বী চুন্ন পেয়েছেন ১৮৩ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন মারুফ আকিব।

কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কামরুজ্জামান কমল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এদিকে ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের জন্য ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু।

কার্যকরী পরিষদের বাকি সদস্যরা হলেন আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ।

নির্বাচিত সদস্যদের মধ্যে আলীবরাজ পেয়েছেন ২৯৭ ভোট, নাসরিন ২৮৯ ভোট এবং জেসমিন আক্তার পেয়েছেন ২৮৩ ভোট।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এক প্যানেলে সভাপতি পদে প্রার্থী ছিলেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জয় চৌধুরী।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান ও ইউসুফ খান।