মূল লেখায় যান
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন এইমাত্রঅন্যান্য অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ এইমাত্রঅন্যান্য মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ এইমাত্রঅন্যান্য ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ এইমাত্রঅন্যান্য ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট এইমাত্রঅন্যান্য মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অন্যান্য

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ, চা দোকানির মৃত্যুদণ্ড

প্রতিবেদক:
খাগড়াছড়িতে শিশু ধর্ষণ, চা দোকানির মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির রামগড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের লোমহর্ষক ঘটনায় আসামি মো. শাহিনকে (৫৩) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শায়লা শারমিন জনাকীর্ণ আদালতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

​রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি শাহিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

​আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ২৫ জুলাই রামগড় উপজেলার একটি স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের চায়ের দোকানে ডেকে নেয় শাহিন। সেখানে শিশুটিকে পাশবিকভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পর পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত চা দোকানি শাহিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

​মাত্র এক বছরের মাথায় মামলার এই দ্রুত নিষ্পত্তিতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী সৃজনী ত্রিপুরা। রায় শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ঘটনার মাত্র এক বছরের মাথায় এই দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করা হলো। এর মাধ্যমে আমরা সমাজে একটি কঠোর বার্তা দিতে পেরেছি এবং ভুক্তভোগী পরিবারটি কাঙ্ক্ষিত ন্যায়বিচার পেয়েছে।

​এদিকে আদালতের এই রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আসামিপক্ষ। বিবাদী পক্ষের আইনজীবী বেদারুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তারা এই রায়ে সংক্ষুব্ধ এবং আইনি লড়াই এখানেই শেষ নয়। ন্যায়বিচারের স্বার্থে তারা খুব দ্রুতই উচ্চ আদালতে (হাইকোর্ট) এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করবেন।