মূল লেখায় যান
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন এইমাত্রঅন্যান্য অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ এইমাত্রঅন্যান্য মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ এইমাত্রঅন্যান্য ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ এইমাত্রঅন্যান্য ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট এইমাত্রঅন্যান্য মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অন্যান্য

মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

প্রতিবেদক:
মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারের ১৪ তলা ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (৬ জুলাই) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, রাত ৮টা ২ মিনিটে মিরপুর-৬ নম্বর এলাকার সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন ভবনটির বেজমেন্টে লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, বেজমেন্টে রাখা একটি গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ফায়ার সার্ভিস।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন লাগার এক ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য জানানো হবে।