মূল লেখায় যান
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন এইমাত্রঅন্যান্য অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ এইমাত্রঅন্যান্য মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ এইমাত্রঅন্যান্য ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ এইমাত্রঅন্যান্য ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট এইমাত্রঅন্যান্য মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অন্যান্য

নালিতাবাড়ীতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক:
নালিতাবাড়ীতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে “মাদক নয়, সুস্থ সমাজ চাই” এই স্লোগানকে সামনে রেখে কিশোর ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দুরে রেখে একটি সুস্থ, সুন্দর সমাজ এবং মাদকমুক্ত দেশ গড়তে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চূরা উচ্চ বিদ্যালয় হল রুমে ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় সমশ্চূরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফিরোজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওই স্পোর্টস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমীন লিটন ।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, তরুণ সমাজসেবক উবায়দুল ইসলাম সোহাগ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রবিউল আলম ইউসুফ, সমাজসেবক সাইফুল ইসলাম, সেন্ট লিও স্কুলের শিক্ষক আব্দুল মান্নান ও আনসার আলী প্রমুখ।

সভায় বক্তারা মাদকের কুফল ও এর ভয়াবহতা তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা মাদককে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন যে তারা কখনো মাদক গ্রহন করবে না। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনটি দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিরোধী নানা ধরনের কার্যক্রম পরিচালনা ও কিশোর এবং যুবকদেরকে নিয়ে খেলাধুলার অয়োজন করে আসছে।