মূল লেখায় যান
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন এইমাত্রঅন্যান্য অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ এইমাত্রঅন্যান্য মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ এইমাত্রঅন্যান্য ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ এইমাত্রঅন্যান্য ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট এইমাত্রঅন্যান্য মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অন্যান্য

ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় বিদায়, বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত অধ্যাপক ফজলুল হক

প্রতিবেদক:
ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় বিদায়, বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত অধ্যাপক ফজলুল হক

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে। সোমবার বাংলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

দিনের শুরুতে মিরপুরের পল্লবীর মসজিদুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাংলা একাডেমির নজরুল মঞ্চে মরদেহ রাখা হলে সহকর্মী, লেখক, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, অধ্যাপক ফজলুল হক ছিলেন দেশপ্রেমিক ও প্রগতিশীল চিন্তার একজন বুদ্ধিজীবী। দেশের বুদ্ধিবৃত্তিক চর্চায় তার অবদান চিরস্মরণীয়। তিনি আরও জানান, তার কর্ম ও স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সংস্কৃতি মন্ত্রণালয়।

বাংলা একাডেমিতে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান।

সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অধ্যাপক ফজলুল হক ছিলেন একটি প্রতিষ্ঠান। তার আদর্শ ও চিন্তাকে ধারণ করাই হবে প্রকৃত শ্রদ্ধা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জাতীয় সংকটের সময়ে তিনি লেখনী ও বক্তব্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যু দেশের বুদ্ধিবৃত্তিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম বলেন, জ্ঞানচর্চা ও লেখালেখিতে তার নিষ্ঠা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

পরে বৃষ্টির মধ্যেই মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বৈরী আবহাওয়ার কারণে কলা ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। প্রথমে বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা, পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক নেটওয়ার্ক এবং বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক ফজলুল হকের কর্ম, চিন্তা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, রোববার বিকেলে মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান, বাংলা একাডেমির সাবেক সভাপতি, প্রাবন্ধিক, গবেষক ও বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন।