মূল লেখায় যান
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন এইমাত্রঅন্যান্য অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ এইমাত্রঅন্যান্য মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ এইমাত্রঅন্যান্য ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ এইমাত্রঅন্যান্য ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট এইমাত্রঅন্যান্য মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অন্যান্য

নাটোরে ৩২ বছর ধরে চুরি, প্রথমবারের মতো ধরা পড়ল হেলাল চোর

প্রতিবেদক:
নাটোরে ৩২ বছর ধরে চুরি, প্রথমবারের মতো ধরা পড়ল হেলাল চোর

নাটোরে পৃথক দুইটি চুরির ঘটনায় জড়িত চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চুরি হওয়া একটি পালসার মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকেলে নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকার সোহেল মোটরস শোরুম থেকে ট্রায়াল দেওয়ার নামে একটি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এক ব্যক্তি। এ ঘটনায় ১ জুলাই নাটোর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর ডিবির একটি দল অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৫ জুলাই রাতে দিঘাপতিয়া ইউনিয়নের মদনহাট এলাকায় একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। অন্যদিকে, গত ১৯ জুন সন্ধ্যায় গাওপাড়া ঢালান বাজার এলাকায় রাস্তার পাশে রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় ৬ জুলাই নাটোর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।

তদন্তে নেমে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকা থেকে স্বাধীন প্রামানিক (২৭) ও হাসান আলী (২৬) নামে দুইজনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার চামারী সোনাপুর এলাকা থেকে হেলাল সরদার (৪৬) ও নাঈম ইসলাম (২৮) কে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা অটোভ্যান ক্রয়কারী স্বপন বাবু (২৮) কে সিংড়া উপজেলার কালিকাপুর গ্রাম থেকে আটক করা হয়। তার বাড়ির সামনে থেকে একটি অটোভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, হাসান আলী, স্বাধীন প্রামানিক, হেলাল সরদার, নাঈম ইসলাম, স্বপন বাবু এবং আরিফুল ইসলাম। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।