মূল লেখায় যান
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন এইমাত্রঅন্যান্য অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য আমাদের খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ হয়েছে: নাহিদ ইসলাম অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা এইমাত্রঅন্যান্য অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ এইমাত্রঅন্যান্য মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামের ভয়াবহ সংঘর্ষ, আহত ৪০ ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ এইমাত্রঅন্যান্য ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২০ প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ৩ বই রাখার নির্দেশনা বাতিল ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ এইমাত্রঅন্যান্য ‘আমরা তোমার বাবাকে মারতে চাইনি’ ফোনকলের পর মিলল বাবার নিথর দেহ মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট এইমাত্রঅন্যান্য মিরপুরে ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অন্যান্য

যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ৩

প্রতিবেদক:
যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকাগামী যাত্রাবাহী বাস অনন্যা ক্লাসিকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গরুবাহী পিকআপে থাকা তিন ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া পিকআপের ৬টি গরু মারা গেছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসের চালক ও হেলপার এই দুইজনও গুরুতর আহত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর উপজেলা সদরের মঞ্জু মিয়ার ছেলে পিকআপ চালক খোকন মিয়া (৩৯), একই উপজেলার কুন্দারপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৩৫) এবং একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে খুর্শিদ উদ্দিন (৬০)।

এছাড়া আহতরা হলেন, বাসচালক শিবপুর ইটাখলা এলাকার মান্নান সরকার (৫০) ও চালকের সহযোগী একই এলাকার আমান (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে একটি গরু বোঝাই পিকআপ নরসিংদীর দিকে যাওয়ার সময় সোমবার (৬ জুলাই) বিকাল সোয়া তিনটার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী অনন্যা ক্লাসিকের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও পিকআপ দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিনজন নিহত হন। এসময় পিকআপে থাকা ৭টি গরুর মধ্যে ৬টি গরু মারা যায়। এছাড়া অনন্যা ক্লাসিকের চালকসহ সহযোগী গুরুতর আহত হন।

খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠান।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরু বোঝাই পিকআপ থেকে ড্রাইভারসহ নিহত তিনজনকে উদ্ধার করি। অনন্যা ক্লাসিক বাসের ড্রাইভারসহ আহত দুইজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি বলেন, গরু বোঝাই পিকআপের ৭টি গরুর মধ্যে ৬টি মারা গেছে এবং একটি আহত হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।