মূল লেখায় যান
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা এইমাত্রঅন্যান্য চীন-রাশিয়ার সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন হামলা মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা এইমাত্রঅন্যান্য মরক্কো ম্যাচের আগে ফ্রান্সকে দুঃসংবাদ দিল ফিফা আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ এইমাত্রঅন্যান্য আসামি মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, আহত ১২ মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি এইমাত্রঅন্যান্য মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন এইমাত্রঅন্যান্য প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে কমিটি গঠন বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত এইমাত্রঅন্যান্য বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি এইমাত্রঅন্যান্য বিশ্বকাপের মাঝেই এক ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড এইমাত্রঅন্যান্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর স্বপ্নে বিভোর সুইজারল্যান্ড
অন্যান্য

সিরাজগঞ্জের সলঙ্গায় ফেয়ারডিল-স্ক্যাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গায় ফেয়ারডিল-স্ক্যাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, বুধবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টার সময় সলঙ্গা থানার হরিণচড়া গ্রামের ঢাকা থেকে রাজশাহী গামী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন, কুষ্টিয়ার দৌলতপুর থানার মুসলিম নগর গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম (৫৪) ও মিলেরপাড় গ্রামের মৃত আসাদুল মেকারের ছেলে মোঃ তহিদুল ইসলাম(৩৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার (৮ জুলাই) বিকাল সাড়ে তিন টার সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া গ্রামের ঢাকা থেকে রাজশাহী গামী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মহাসড়কের সাথে খোলা জায়গায় একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক পরিবহন কালে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেয়ারডিল ও স্ক্যাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত নগদ ১৪ হাজার টাকা ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং স্ক্যাফ সিরাপ মাইক্রোবাস যোগে বহন পূর্বক নিজেদের হেফাজতে রেখে ঢাকা জেলা সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলো।

পরে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।