মূল লেখায় যান
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১:৩০ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি এইমাত্রঅন্যান্য যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর... এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক, অতঃপর… ৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ৮ লাখ টাকার নতুন পিসি নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন এইমাত্রঅন্যান্য প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা এইমাত্রঅন্যান্য ‘তেলাপোকাদের’ আন্দোলনের পর এবার মোদির নতুন ঘোষণা কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত এইমাত্রঅন্যান্য কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত
অন্যান্য

একাধিক ছেলের সঙ্গে প্রেম, মেয়েকে হত্যা করে ফেলে দেন মা-বাবা

প্রতিবেদক:
একাধিক ছেলের সঙ্গে প্রেম, মেয়েকে হত্যা করে ফেলে দেন মা-বাবা

খুলনায় ১৬ বছর বয়সী কিশোরী আরফানা হোসেন নির্জনাকে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে হত্যা করেছেন তার বাবা-মা। হত্যার পর মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে নগরীর প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রেখে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। তবে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

শনিবার (১১ জুলাই) সকালে কেএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে, মামলার অপর অভিযুক্ত বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গত ৮ জুলাই রাত ৯টার দিকে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তার ভেতর অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং তদন্ত শুরু হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই, সিআইডিসহ বিভিন্ন সংস্থার সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ, বেতার বার্তা প্রচার এবং বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহের পর ২৪ ঘণ্টার মধ্যে নিহতের পরিচয় নিশ্চিত হয়। তিনি সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা আরফানা হোসেন নির্জনা।

তদন্তের একপর্যায়ে নির্জনার মা আরিফা ইয়াসমিন সিমাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মেয়ের বিভিন্ন ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন তর্ক-বিতর্কের একপর্যায়ে বাবা লাঠি দিয়ে নির্জনার মাথায় কয়েকটি আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে বাবা-মা মিলে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রেখে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

পুলিশ জানায়, নিহতের বাবা-মা অভিযুক্ত হওয়ায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।