মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! এইমাত্রঅন্যান্য ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য এইমাত্রঅন্যান্য ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা এইমাত্রঅন্যান্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইমাত্রঅন্যান্য ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এইমাত্রঅন্যান্য লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস
অন্যান্য

কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

প্রতিবেদক:
কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ইয়াবাসহ রোকসানা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন।

শনিবার (১১ জুলাই) সকালে রত্নাপালং ইউনিয়নের কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর সুত্রে জানা গেছে, তল্লাশির সময় রোকসানার ভ্যানিটি ব্যাগে থাকা ৫০টি জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ১০ হাজার অ্যামফিটামিনজাত ইয়াবা উদ্ধার করা হয়। আটক রোকসানা কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অধিদপ্তর।