মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১:০১ অপরাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! এইমাত্রঅন্যান্য ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য এইমাত্রঅন্যান্য ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা এইমাত্রঅন্যান্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইমাত্রঅন্যান্য ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এইমাত্রঅন্যান্য লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস
অন্যান্য

পরীক্ষা চলাকালে কোচিং চালু  রাখায় জরিমানা ও সিলগালা

প্রতিবেদক:
পরীক্ষা চলাকালে কোচিং চালু  রাখায় জরিমানা ও সিলগালা

সরকারি নির্দেশনা অমান্য করে এইচএসসি ও আলিম পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার খোলা রাখার অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি কোচিং সেন্টারের তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং কার্যক্রম বন্ধ রাখতে প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে সিলগালা করে রাখা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ব্যবস্থা নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী উচ্চ মাধ্যমিকের এইচএসসি ও আলিম পরীক্ষা চলাকালে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার কথা। কিন্তু ফুলবাড়িয়া উপজেলার অক্সফোর্ড কোচিং সেন্টারটি নির্দেশনা অমান্য করে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে সরকারি নির্দেশনা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট আইনে নির্ধারিত সর্বোচ্চ ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয় কোচিং সেন্টারের ওই তিন ব্যক্তিকে। পাশাপাশি পরীক্ষা চলাকালে যাতে পুনরায় কোচিং কার্যক্রম পরিচালনা করা না যায়, সে জন্য প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ বলেন, ‘পাবলিক পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ তিনি সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।