মূল লেখায় যান
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
অন্যান্য

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

প্রতিবেদক:
উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হন একদল শিক্ষার্থী। পরে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা অভিমুখী ও গাজীপুরমুখী যান চলাচল ব্যাহত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। এছাড়া ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে ত্রুটি ছিল বলেও দাবি করেন তারা।