মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
বাংলাদেশ

ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, ৯৪ বোতল মদ উদ্ধার

প্রতিবেদক: বাংলা ব্রিফ
ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, ৯৪ বোতল মদ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বিজিবি। বুধবার (১৪ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তে এ ঘটনা ঘটে। মহেশপুর বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, ভারত থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচারের চেষ্টা করছে—এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর কাছে অবস্থান নেয়। ভোরের দিকে ভারতীয় চোরাকারবারিরা মাথায় বস্তাভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত পার করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে।

চোরাকারবারিরা বিজিবির টহল দলের দিকে ধারালো অস্ত্র প্রদর্শন করে এগিয়ে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল দল প্রথমে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি চালায়, তবে চোরাকারবারিরা ভয় না পেয়ে আরও আগ্রাসীভাবে এগিয়ে আসতে থাকে। বাধ্য হয়ে বিজিবি তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল মদ উদ্ধার করা হয়।

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।